ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপি আবোল-তাবোল বকছে— তাদের খোয়াব পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের একুশে আগষ্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী বেগম আইভি রহমান।
আইভি রহমানের মুত্যৃবার্ষিকী উপলক্ষে বাদ আসর তার বাসভবন গুলশানের আইভি কনকর্ডে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: