রাজনীতি

রায়-পর্যবেক্ষণের পর মুখোশ উন্মোচিত হওয়ায় বেকায়দায় সরকার

বিএনপি
বিএনপি

প্রধান বিচারপতিকে হয়রানি করতে সরকার দুদককে ব্যবহার করতে চাইছে– অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণের পর মুখোশ উন্মোচিত হওয়ায় সরকার বেকায়দায় রয়েছে আর একারণেই তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জনরোষ থেকে বাঁচতে আওয়ামী লীগ শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতা গয়েশ্র চন্দ্র রায় অভিযোগ করেন, রায়ে আওয়ামী লীগ সরকারের আসল ফুটে ওঠায় সরকারের নেতা-মন্ত্রীরা আদালত অবমাননা করে বক্তব্য দিচ্ছেন।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র চায় না— মন্তব্য করে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে সরকার শেষ নির্বাচন না দিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দেবে।

আরেক সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের জেরে সরকারের এমপি-মন্ত্রীরা অহেতুক সমালোচনা করছে।

দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ