ষোড়শ সংশোধনীর রায়ে সংসদকে খাটো করে ষড়যন্ত্রের রাজনীতিকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট- পিআইবি'তে অনলাইনে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্স এটুআই'এর ই-লার্নিং প্লাটফর্ম 'মুক্তপাঠে'র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকার নয় বিএনপি রাজনীতি করছে। বিচার বিভাগ ও গণমাধ্যম রাজনীতির দাবাগুটি হতে পারে না।
পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান, তথ্যসচিব মরতুজা আহমদ এবং এটুআই'র জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: