রাজনীতি

বিএনপির হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছে গত ৮ বছরে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গত ৮ বছরে বিএনপির হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছে বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে নয়াপল্টনে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে’ দলের নিখোঁজ নেতাকর্মীদের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে এসব কাজে ব্যবহার করছে। গোটা দেশই এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের জনপদ আর গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ। সরকার নিজেদের আধিপত্য বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিএনপির হাজারেরও বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির সময় কোনো গুমের ঘটনা ঘটেনি।

২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এবং এক বিএনপির নেতা কয়েকদিন ধরে নিখোঁজ জানিয়ে দ্রুত তাদের সন্ধান দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে মুন্সিগঞ্জে নিখোঁজ-নির্যাতিত নেতা-কর্মীদের স্বজনদের অর্থসহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ