রাজনীতি

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আদায় করাই প্রধান লক্ষ্য: বিএনপি

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আদায় করাই প্রধান লক্ষ্য: বিএনপি
সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আদায় করাই প্রধান লক্ষ্য: বিএনপি

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় এবং পর্যবেক্ষণের জেরে উত্তাপ রাজনৈতিক অঙ্গনে।

পর্যবেক্ষণ নিয়ে সরকার অস্বস্তিতে থাকলেও বিএনপির জন্য সুযোগ তৈরি হয়েছে সরকারের সমালোচনা করা আর রাজনৈতিক ফায়দা নেয়ার। বিএনপি নেতাদের অভিযোগ, রায় নিজেদের পক্ষে না যাওয়ায় সরকার নির্বাহী বিভাগ ও বিচার বিভাগকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।

নেতারা বলেন, রায়ের ফলে অনেকটাই চাঙ্গা হয়েছে দল আর নৈতিকভাবে দুর্বল সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা সহজ হবে।

দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন তারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়া মামলা-নির্যাতনে জর্জরিত, কোণঠাসা বিএনপি কিছুটা নড়েচড়ে বসার উপলক্ষ পেয়েছে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় এবং পর্যবেক্ষণে।

রায়ের পর সরকারের কড়া সমালোচনা করেছে দলটি; দাবি করছে পদত্যাগের।

রায়কে ঘিরে যে বিএনপির রাজনীতি চাঙ্গা হয়েছে তা দলটির নেতাদের বক্তব্যেই স্পষ্ট।

রায়কে কেন্দ্র করেই ঈদের পর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থান নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

রায় এবং পর্যবেক্ষণের পর সরকারের শক্ত অবস্থান বেশ খানিকটা নড়বড়ে হয়ে গেছে বলেই মনে করেন বিএনপির এ নেতা।

আর একে কাজে লাগিয়েই আন্দোলন জোরদার এবং নিজেদের দাবি আদায়ে রাজপথে থাকার কথাও বলেন আমির খসরু।

বিএনপি নেতারা বলেন, দল গোছানো, জনসম্পৃক্ত ইস্যু নিয়ে রাজনীতির মাঠে থাকা এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আদায় করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ