ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর পর্যবেক্ষণে আনা অপ্রাসঙ্গিক বিষয়গুলো আইনগতভাবেই সরকার মোকাবেলা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, শিগগিরই রিভিউ করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো এক্সপাঞ্জ করার আবেদন করা হবে।
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত ১০ আগস্ট এ সম্পর্কে সরকারের অবস্থান পরিস্কার করেন আইনমন্ত্রী।
এই রায় বিচার বিভাগ ও সরকারকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি নাকচ করে দিয়ে আইনগতভাবেই এটি মোকাবেলা করা কথা জানান তিনি।
তবে, সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রধান বিচারপতিকে স্ব-প্রণোদিত হয়ে রায়ের পর্যবেক্ষণ বাতিলের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
তা না হলে আরো বড় কর্মসূচি নেয়ার হুমকিও দিয়েছেন তিনি
বিএনপন্থী আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কোনো রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকার চাওয়ার জায়গা আদালত এর বাইরে গিয়ে কোনো সমালোচনা বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে।