রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গা ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় না দিয়ে সরকার বিষয়টি নিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের স্মরণ সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ষোড়শ সংশোধনীর রায় নিজেদের পক্ষে না যাওয়ায় বিচারপতিদের বিরুদ্ধে বিষোদগার করছেন সরকারের এমপি-মন্ত্রীরা।

তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকে আছে সরকার।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভুমিকার সমালোচনা করেন মির্জা ফখরুল।

ষোড়শ সংশোধনীর রায়ের জেরে সরকার বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ