রাজনীতি

রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে বলেও জানান তিনি।

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, তাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এসময় বিএনপি মহাসচিব মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

এ অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ