রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ

রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ
রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ

মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

এ ব্যাপারে সরকারের কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না বলেও তীব্র সমালোচনা করেছেন তারা।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের জরুরি ত্রাণ নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএপি নেতারা।

এ সংকট সমাধানে সকল দলের সঙ্গে বৈঠকের দাবিও করেছেন জানিয়েছেন তারা।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি নেতারা।

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধে বর্তমান সরকারের কোন তৎপরতা নেই বলে তীব্র সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ ব্যাপারে সরকারের কূটনৈতিক তৎপরতা একেবারেই দৃশ্যমান নয়।

জাতিসংঘের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গ হত্যা-নির্যাতন বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বিএনপির এ নেতা।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানেরও সমালোচনা করেন বিএনপি নেতারা।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর এরকম অমানবিক হত্যা চালানোর পরও কিভাবে সরকারের খাদ্যমন্ত্রী সেই দেশ থেকে চাল আমদানি করার চিন্তা করছে- এ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা।

এদিকে, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান।

বক্তরা বলেন, এই বর্বরোচিত হত্যা-হামলা বন্ধে বিশ্ববিবেককে জাগিয়ে তুলতে হবে।

জাতিসংঘের সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এ ব্যাপারে আরো জোরালো ভুমিকা পালনেরও আহ্বান জানান বক্তারা।

রোহিঙ্গা ইস্যুতে দেশের বুদ্ধিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ