রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকার না করে তাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বিএনপি নেতারা লম্বা লম্বা কথা বলে কিন্তু তাদের নেত্রী বন্যার সময় দুর্গত এলাকায় যান না আর এখন রোহিঙ্গাদের পাশেও নেই।
তিনি আরো বলেন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে শুরু থেকেই সহায়তা করছে আওয়ামী লীগ।
সরকারকে ধন্যবাদ দেয়ায় বিএনপির বোধোদয় হয়েছে উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: