রাজনীতি

রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার ঐক্যের বদলে বিভেদের পথে হাঁটছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার ঐক্যের বদলে বিভেদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপির শীর্ষ নেতাদের নামে মিথ্যাচার করছে।

অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

জোটের শরীক দল কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজ আমিনুর রহমানকে ফিরিয়ে দেয়ার দাবিতে সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন জোটের সমন্বয়ক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জোটের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার গুম-খুন আর মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

সরকারের ব্যর্থতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চালের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে সরকার বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

দেশের বিরাজমান সংকট সমাধানে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন বিএনপির মহাসচিব।

দলের নিখোঁজ মহাসচিবের সন্ধান দিতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ