রাজনীতি

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির

বিএনপি
বিএনপি

সরকার রোহিঙ্গাদের মাঝে ঠিকমতো ত্রাণ বিতরণ করতে পারছে না তাই বিএনপিকে ত্রাণ বিতরণে বাধা দিয়েছে বলে অভিযোগ করছেন বিএনপি নেতারা বলেন, এই ধরনের কর্মকাণ্ড করে সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে।

ত্রাণ কর্মকাণ্ডে সেনা মোতায়েনের দাবি জানিয়ে রোহিঙ্গা ইস্যুতে কাদা ছোঁড়াছুঁড়ি না করে এ সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গঠন করার আহবান জানান বিএনপি নেতারা।

রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিএনপির ত্রাণ বিতরণে বাধা দেওয়ার বিষয়টি জানাতে রোববার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে নিজেদের গাফিলতি ঢাকার জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিয়ে সরকার মিথ্যাচার করছে।

এ সময় ত্রাণ বিতরণে সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।

এ জাতীয় সংকটে একে অপরকে দোষারোপ না করে জাতীয় ঐক্যের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের বিএনপিকে ত্রাণ দিতে বাধা দেওয়াকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ