রাজনীতি

আ’লীগ নেতাদের চীন সফরে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু

আ’লীগ
আ’লীগ

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে মঙ্গলবার চীন যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল— অক্টোবরে ভারত সফরে যাবে দলের আরেকটি প্রতিনিধি দল।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি চেয়ারম্যান মো. জমির বলেন, এসব সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন জোরদার হবে তেমনি রোহিঙ্গা ইস্যুতে সেসব দেশকে পাশে পাওয়ার প্রচেষ্টা থাকবে।

সফরে যেহেতু বন্ধুপ্রতিম দেশ দুটির ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে মতবিনিময় হবে সেহেতু সেদেশর সরকারের কাছেও বাংলাদেশের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা আওয়ামী লীগ এ নেতার।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ৯ দিনের এ সফরে দ্বি-পাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থী ইস্যু।

দলের আন্তর্জাতিক সম্পর্ক দেখভালের সঙ্গে জড়িত মো. জমির বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে চীনের সমর্থন আদায়ে চেষ্টা চালাবেন তারা।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার তা সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। তাদের আশা, এ সফরের মধ্য দিয়ে চীনকেও পাশে পাওয়া যাবে।

চীনের পর অক্টোবরের শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারত যাবে আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দল। এরইমধ্যে সেদেশের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণপত্র পাওয়া গেছে। সেখানেও রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবেন আওয়ামী লীগ নেতারা বলে জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ