রাজনীতি

রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবিতে স্মারকলিপি

রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবিতে স্মারকলিপি
রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবিতে স্মারকলিপি

রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্বাধীন আরাকান রাজ্য গঠনের মাধ্যমেই কেবল রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মনে করে হেফাজতে ইসলাম।

সোমবার দুপুরে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সংগঠনের নেতারা এ কথা বলেন।

বেলা ১২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে— পুলিশের বাধার মুখে সংগঠনের নেতারা সেখানেই অবস্থান নেন।

দলের ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তিনগর মোড়ে সমাবেশে বক্তব্য দেন আবদুর রব ইউসূফী, জোনায়েদ আল হাবিব, আতাউল্লাহ হাফেজী, মাহফুজুল হক প্রমুখ।

পুলিশ আর সামনে যেতে না দেয়ায় সেখান থেকে সংগঠনের ছয়জন নেতা মিয়ানমার দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ