রোহিঙ্গা ইস্যুতে সরকার কার্যকারি কোনো পদক্ষেপ না নিয়ে শুধু বিরোধীদলকে দমনে মনোযোগী হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের উচিত ছিলো জাতীয় ঐক্য গড়ে তোলার-সেটি না করে এটি নিয়ে তারা রাজনীতি করছে।
সোমবার রাজধানীতে এক মানবন্ধনে এসব কথা বলেন নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতনে সরকারকে যতটা তৎপর দেখা যায় রোহিঙ্গা ইস্যুসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ততটাই উদাসীন।
রোহিঙ্গা ইস্যুতে কোনো নোংরা রাজনীতি না করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: