মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান এ আহ্বান জানান।
তিনি নিজেও রোহিঙ্গাদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় দলের নেতা কর্মীদের উদ্দ্যেশে এরশাদ বলেন, আগামী নির্বাচন জাতীয় পার্টির জন্য চ্যালেঞ্জ।
নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে— সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: