রাজনীতি

বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ সফরে আ’লীগ প্রতিনিধি দল

বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ সফরে আ’লীগ প্রতিনিধি দল
বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ সফরে আ’লীগ প্রতিনিধি দল

আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু ও দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ সফরে যাচ্ছে আওয়ামী লীগ প্রতিনিধি দল।

রাতে চীনের যাচ্ছে একটি দল, আগামী মাসে ভারত সফরে যাবেন কেন্দ্রীয় নেতারা বলে জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি চেয়ারম্যান মো. জমির ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

আলোচনা হবে দেশগুলোয় ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে। তুলে ধরা হবে আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান।

মো. জমির বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য সংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সব চেষ্টাই করা হবে।

নানামুখী কূটনৈতিক তৎপরতা বাড়াতে মঙ্গলবার দিবাগত রাতে চীন যাচ্ছে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ৯ দিনের এ সফরে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি আলোচনা হতে পারে দেশের রাজনীতি এবং আগামী নির্বাচনের মতো বিষয়েও। এসব বিষয়ে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা জানতে চাইলে তুলে ধরা হবে আওয়ামী লীগের অবস্থান।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ।

তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার। আলোচনায় প্রসঙ্গ এলে এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হবে।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদবলেন, অক্টোবরের শেষ নাগাদ ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে সেদেশ সফরেও এসব বিষয় তুলে ধরা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ