রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা।

তবে এ ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই বলেও অভিযোগ করেছেন তারা।

আওয়ামী লীগ সরকার একাই সবকিছু করতে চাই –লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমাকে ফেরত নিতে বাধ্য করতে সরকার বিশ্বজনমত সৃষ্টি করতে পারছে না বলেও অভিমত বিএনপি নেতাদের।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন ঢাকা দক্ষিণ বিএনপি'র নেতারা।

দলের পক্ষে এ অর্থ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো অনেক বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ ব্যাপারে বিশ্বজনমত সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

সরকার জাতীয় ঐক্যে বিশ্বাস করে না উল্লেখ করে এখন সরকার পর্যন্ত রোহিঙ্গা শরাণার্থী এলাকায় যথাযথ ব্যবস্থাপনা করতে পারেনি বলেও সমালোচনা মির্জা ফখরুল।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলেই দেশ এখন খাদ্য নিরাপত্তার সংকটে পড়েছে বলেও তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ