ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন, বিচার ও নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন ২০ দল নেতারা।
তারা বলেন, নিজেদের মর্যাদা রক্ষায় বিচার বিভাগকেই উদ্যোগী হতে হবে।
রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এটি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সকালে "বিচার বিভাগ-সরকার বাহাস: বাংলাদেশে আইনের শাসনের ভবিষ্যত" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেসব পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা বর্তমান সরকারের কৃতকর্মের সঙ্গে মিলে যাওয়ার কারণে এই রায় নিয়ে এতো সমালোচনা বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।
জয়নাল আবদিন ফারুক বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব দেয়া হলেও সরকার এটি নিয়ে রাজনীতি করছে।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নিজেদের মর্যাদা রক্ষায় বিচার বিভাগকে নিশ্চুপ না থেকে উদ্যোগ নেয়ার আহবান জানান বক্তরা।