রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় নিরাপত্তা পরিষদে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় দলের নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, জাতীয় ঐক্য কিভাবে গড়ে তোলা যায় তার উদ্যোগ সরকারকেই নিতে হবে।
চীন, রাশিয়া ও ভারত এ তিনটি বড় দেশ মিয়ানমারের পক্ষে যাওয়ায় বোঝা যায় যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা দুর্বল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রেসক্লাবের বাইরে আয়োজিত এক মানববন্ধনে দলের নেতা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব অরাজকতা দেখা দেয়।
বর্তমান পুতুল কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: