রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দ্বিপকক্ষীয় আলোচনা করে কিছু হবে না— এর জন্য আন্তর্জাতিকভাবে সমাধান প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার না করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে।
এছাড়াও এ ব্যাপারে সরকারের ব্যর্থতার নানা দিক তুলে ধরেন বিএনপির এ নেতা।
এ ছাড়া সরকারের কার্যক্রমের নানা অভিযোগ তুলে অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারা দাবি করেন দেশে দুর্ভিক্ষ চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: