রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে এখন জাতীয় ঐক্যের প্রয়োজন।
কূটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে বলেও জোর দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: