রাজনীতি

জোর করে ছুটিতে পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ ঘটনা বিচার বিভাগে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, উচ্চ আদালত দেশের সর্বশেষ ভরসাস্থল কিন্তু এটিও এখন স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে এসময় তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল।

অসুস্থতার জন্য প্রধান বিচারপতি ছুটিতে গেছেন বলে সরকারের মন্ত্রীরা যে কথা বলছেন তারও সমালোচনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বিষয়টি নিয়ে সরকারকে জাতির সামনে পরিস্কার করার আহ্বানও জানান।

সরকার বিচারবিভাগের স্বাধীনতাহরণসহ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ