রাজনীতি

যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা দুর্বৃত্ত:কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা যে দলেরই হোক তারা দুর্বৃত্ত আর দুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে।

বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৌদ্ধ সম্প্রদায়ের যে কোনো সমস্যা আওয়ামী লীগকে জানানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, দুর্বৃত্তদের কোনো দল নেই। দুর্বৃত্তের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে— সরকার ঘটনা ঘটার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সে ব্যাপারে বলা আছে।’

বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা হয়ে গেলো সুন্দরভাবে। এখন বৌদ্ধদের প্রবারণা উৎসব আছে। এ উৎসবে সব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন। আমাদের জানাবেন।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মণি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষু ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ