রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে কোনো অর্জনই হয়নি প্রধানমন্ত্রীর: বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে রোহিঙ্গা ইস্যুতে কোনো অর্জনই হয়নি বলে দাবি বিএনপি নেতাদের।

তারা বলেন, আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার সফরের সময়ও কেন বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল থামেনি- এমন প্রশ্ন তুলে সরকারের কূটনৈতিক তৎপরতার তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতারা আরো বলেন, যিনি গুম-খুনের রাজনীতি করছেন তিনি কীভাবে মানবতার মা হন।

শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতি এসকে সিনহাকে জোর করে ছুটিতে পাঠিয়ে সরকার বিচার বিভাগকে নিজেদের করে নিয়েছে বলে তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর সফরে কোনো অর্জনই হয়নি।

বিষয়টি বিশ্বদরবারে তুলে ধরতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী।

প্রধানমন্ত্রীকে মাদার অব হিউমিনিটি বলার বিষয়েও সমালোচনা করেন তিনি।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রীর সফরে কোন ফলপ্রসু আলোচনা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশ অন্যতম আর্ন্তজাতিক জঙ্গি আস্তানা হিসেবে পরিণত হওয়ার আশংকাও ব্যক্ত করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ