রাজনীতি

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ আজকে রোহিঙ্গা সমস্যায় যে সংকটে পড়েছে বিএনপি এই বিষয়টা নিয়ে কতটা উদ্বিগ্ন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছে কিন্তু তিনি দেশে আসছেন না।

কাদের বলেন, বিএনপির এক নাম্বার যিনি তারইতো এ ব্যাপারে কোনো চিন্তা উদ্বেগ আছে বলে মনে হয় না, বাকিরা এখানে বসে চেয়াররসনের অনুপস্থিতিতে কর্মীরা যে আজ হতাশ তাদের চাঙ্গা করার চেষ্টা করছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘বাংলাদেশে আবারও নতুন করে রোহিঙ্গা ঢল আসতে পারে’ জাতিসংঘের এমন অসংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিলো সেটা সবাই দেখেছে। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেয়া উচিত। যাতে করে নতুন করে রোহিঙ্গার জন স্রোত সৃষ্টি না হয়। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ