রাজনীতি

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে: বিজেপি

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে: বিজেপি
রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে: বিজেপি

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব রাও।

সোমবার সকালে রাজধানীর ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সফররত বিজেপি নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে ভারত বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলেও বৈঠকে জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, মিয়ানমারই রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা করে ভারত।

সফররত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব রাওয়ের এ সম্মানে হোটেল সোনারগাঁওয়ে প্রাতঃরাশের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বিজেপির এ নেতার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা।

বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন রাম মাধব।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

তিনি বলেন, সমস্যা সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবেও আশ্বাস দেয়া হয়েছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা।

গোটা বিশ্বের মতো ভারতও চায় মিয়ানমারই এই সমস্যার সমাধান করবে।

হানিফ আরো জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো আওয়ামী লীগ-বিজেপির সম্পর্কও আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ