রাজনীতি

সময় বুঝে জামাতের হরতালে সমর্থন দিল বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সময় বুঝে নিয়ে জামাতের হরতাল কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামাতের হরতালে সমর্থন আছে জানিয়ে রিজভী যখন সংবাদ সম্মেলন করছেন তখন ঢাকার আর সব জায়গার মত ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকে জামাতের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হচ্ছে তার প্রতিবাদে। আমি দলের পক্ষ থেকে জানাতে চাই, জামাতের এ সকাল-সন্ধ্যা হরতালকে সমর্থন জানাচ্ছে বিএনপি।

ওই হরতালে সমর্থন দিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমি গতকালকে বলেছিলাম যে আমরা সমর্থন জানাব কি জানাবো না- তার কোনো নির্দেশনা নেই। এখন আমার কাছে নির্দেশনা আছে যে দলের পক্ষ থেকে তাদের (জামাত) হরতালকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে।’

রিজভী বলেন, বিরোধী রাজনৈতিক শক্তির কোনো কর্মসূচি যাতে না হয়, সেজন্য ‘ভয় দেখাতে’ জামাত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

সকাল ৬টা থেকে ঘোষিত এই হরতালের মধ্যে রাজধানীতে জামাত নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। মোড়ে মোড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা ছাড়া হরতালের তেমন কোনো নমুনাও চোখে পড়েনি।

জামাতের বর্তমান আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট জনকে গত সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশ বলছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারার লক্ষ্যে গোপন বৈঠক’ করার সময় ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গত মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘মিথ্যা মামলায়’ জামাতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জামাতের এ কর্মসূচিতে সমর্থন দিচ্ছে কিনা এ প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা ২০ দলীয় জোটের ব্যাপার। বিএনপি জামাতের হরতালকে সমর্থন দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ