রাজনীতি

প্রধান বিচারপতির বক্তব্যই প্রমাণ করে বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ করছে সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যই প্রমাণ করে সরকার বিচার বিভাগের ওপর সম্পূর্ণ হস্তক্ষেপ করেছে-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এস কে সিনহার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে মির্জা ফখরুল অভিযোগ করেছেন-সরকার দেশের মৌলিক কাঠামো ভেঙে ফেলার চেষ্টা করছে।

এই ধরনের ঘটনায় দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে এসকে সিনহা যেমন শংকিত তেমনি এ নিয়ে গোটা দেশবাসীও উদ্বিগ্ন উল্লেখ করে তার এই বক্তব্যকে হালকা করে দেখার কোনো অবকাশ নেই বলে জানান মির্জা ফখরুল।

প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠিয়ে সরকার ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে সরকার স্বার্থ হাসিলের চেষ্টা সরকার করছে বলেও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল বলেই ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ