রাজনীতি

সংলাপে কাল ১১ দফা প্রস্তাবনা নিয়ে আ’লীগ বসছে ইসির সঙ্গে

সংলাপে কাল ১১ দফা প্রস্তাবনা নিয়ে আ’লীগ বসছে ইসির সঙ্গে
সংলাপে কাল ১১ দফা প্রস্তাবনা নিয়ে আ’লীগ বসছে ইসির সঙ্গে

১১ দফা প্রস্তাবনা নিয়ে আগামীকাল-বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এসব প্রস্তাবনায় থাকছে ইভিএম পদবধতিতে ভোটগ্রহণ, সীমান পুনঃনির্ধারণ না করা, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দেয়া, আর সংবিধান সম্মতভাবে নির্বাচনের মতো বিষয়গুলো।

নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস থাকবে আওয়ামী লীগের পক্ষ থেকে।

এদিকে, বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমানকে 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' বলায় সিইসি’র কাছে এর ব্যাখ্যাও জানতে চাওয়া হবে আওয়ামী লীগের পক্ষ থেকে।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী বুধবার সকালে ইসি'র সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ জনের একটি দল সংলাপে অংশ নেবেন। শনিবার দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির যৌথসভায় এ সংলাপের বিষয়গুলো চূড়ান্ত করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ, সীমানা পুনঃনির্ধারণ না করাসহ মোট ১১ দফা প্রস্তাবনা নিয়ে তারা সংলাপে বসবেন।

এদিকে, গত রোববার বিএনপির সঙ্গে সংলাপে, সিইসি কে এম নুরুল হুদা, জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলায় ক্ষরণ হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরে।

নেতারা কেউ এ ব্যাপারে কথা না বললেও তাদের মতে, সাংবিধানিক পদাধিকারী কারো এমন বক্তব্য দেশের মানুষ ভালোভাবে নেয় না।

এদিকে, সোমবার এক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সংলাপে সিইসি'র কাছে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ