রাজনীতি

ঢাকায় খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

দেশের ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশের উদ্দেশে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়ে।

বুধবার সোয়া ৫টায় ঢাকা হযরত (রহ.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপি চেয়ারপারসনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর হয় এ সময় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। এছাড়াও নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিকেল ৩টা থেকে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়কের ফুটপাতে অবস্থান নেন নেতাকর্মীরা।

এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে গত সপ্তাহে ঢাকা ও কুমিল্লার আদালত থেকে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিএনপি নেতারা বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

জানা গেছে, দেশে ফিরেই তিনি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানাবেন।

পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা থাকলেও এখনই তাকে তা করা হচ্ছে না।

গত ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া ঢাকা ত্যাগ করেন। সেখানে ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ