বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা জানানোর নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের আরো বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তার বিরুদ্ধে সরকার নয় আদালতই ব্যবস্থা নেবে বলে জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: