রাজনীতি

সুষমার সঙ্গে খালেদার বৈঠক

সুষমা- খালেদা
সুষমা- খালেদা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রোববার রাত ৮টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর সোনারগাঁও হোটেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও।

দিদার জানান, সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ থাকবেন।

২৪ ঘণ্টার সফরে রোববার দুপুরে সুষমা স্বরাজ ঢাকায় পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন হোটেলে। বিকেলে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ।

রোহিঙ্গা সংকট সমাধানে কীভাবে নেপথ্যে সমন্বিত কূটনৈতিক তৎপরতা চালানো যায়, সে বিষয় নিয়েও যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে আলোচনা হ ওয়ার কথা রয়েছে।

এছাড়া দ্বিপক্ষীয় আলোচনায় যৌথ সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সংশ্নিষ্ট বিষয় এবং তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয় থাকবে। এর বাইরে ভারতের ঋণ সহায়তায় নেওয়া প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। নতুন বিনিয়োগ ও ঋণ সহায়তার বিষয়গুলোও থাকবে আলোচনায়।

যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নেওয়া ছাড়াও সুষমা স্বরায় ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ঢাকায় ভারতের ঋণ সহায়তায় গৃহীত ১৫টি প্রকল্পের উদ্বোধন এবং ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনেরও উদ্বোধন করবেন।

প্রসঙ্গত: ২০১৪ সালে সুষমা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফর করেন ওই সময়ও সোনারগাঁও হোটেলে গিয়ে সুষমার সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ