রাজনৈতিক দল, সুশীল সমাজ, পর্যবেক্ষকসহ সকলের সঙ্গে নির্বাচন কমিশনের- ইসি সংলাপ লোকদেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারকে পাস কাটিয়ে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা খফরুল বলেন, জনবিচ্ছিন্ন সরকার মামলা দিয়ে তারেক রহমান ও খালেদা জিয়াকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপায় বের করতে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানান তিনি।
দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সরকারের সমালোচনাও করেন বিএনপির এ নেতা।