নির্বাচনকালীন সহায়ক সরকার, সংসদ ভেঙে দেয়া এবং নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে অনড় বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ অনড় অবস্থানের কথা জানিয়ে দলটির মহাসচিব বলেন, এ দাবি না মানলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল নামে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির আহবান জানান দলের মহাসচিব
এ সময় তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ২০ দফা সুপারিশ করেছে বিএনপি। এগুলো না মানলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।