বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দল নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চলমান রাজনৈতিক সংকট নিয়ে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিরোধীদলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, দেশে এখন গ্রেপ্তারি পরোয়ানার মহোৎসব চলছে।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকার আইনের কোনো তোয়াক্কা না করে খুন, গুমসহ সব ধরনের অপরাধ করছে তারা।
গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: