রাজনীতি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ার পথে খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

চট্টগ্রামে রাত্রিযাপন শেষে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

দুপুর সোয়া ১২টার দিকে উখিয়ার পথে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন তিনি।

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনীতে কয়েক দফায় হামলার মুখে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

এ হামলায় সাংবাদিকদের বহনকারী আটটি গাড়িসহ ১৫ থেকে ২০ টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

হামলায় সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এই হামলার জন্য বিএনপি সরকার ও আওয়ামী লীগকে দায়ী করেছে।

সোমবার বিকেলে উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তার।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ায় উদ্দেশে যাত্রা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যায় ফেনী পৌঁছান।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ