রাজনীতি

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে: খালেদা জিয়া

 খালেদা জিয়া
খালেদা জিয়া

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশি দিন বাংলাদেশে আশ্রয় দেয়া কঠিন হবে— তাদের ফিরিয়ে নিতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার কক্সবাজারের উখিয়ার ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়, তাদের স্বদেশে ফেরাতে হবে—এ কথা জানিয়ে বিএনপি নেত্রী অভিযোগ করেন রোহিঙ্গাদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল তারা সেভাবে দাঁড়ায়নি।

রোহিঙ্গা ইস্যুতে সরকার প্রথম থেকে তৎপরতা চালায়নি—এ কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে এজন্য দরকার জোরালো কূটনৈতিক তৎপরতা।

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শনের রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

সোমবার বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজার সার্কিট হাউজ থেকে সড়ক পথে উখিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণও করছেন বিএনপি চেয়ারপারসন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।

মহাসচিব জানান, খালেদা জিয়া প্রথমে ময়নার গোনা রোহিঙ্গা শিবিরে যাবেন। এরপর তার হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে।

সবশেষে বালুখালীর পানবাজারে স্থাপন করা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মেডিকেল ক্যাম্পে যাবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে পাঁচ হাজার রোহিঙ্গা শিশু ও প্রসূতি মায়েদের জন্য চিকিৎসকদের কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করবেন তিনি।

ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য নেয়া ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী ত্রাণ বিতরণ সমন্বয়ের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ক্যাম্পে শিবিরে পৌঁছানোর আগেই সকালে সেনা ক্যাম্পে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

রোহিঙ্গাদের দেখতে এর আগে শনিবার ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রামে যাত্রা বিরতির পর রোববার রাতে কক্সবাজারে পৌঁছান খালেদা জিয়া।

ফেনীসহ বেশ কয়েক জায়গায় তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ