বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহরে হামলা ইস্যু তৈরি করতে পরিকল্পিতভাবে ফেনীতে ঘটনা ঘটিয়েছে তারা এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ফেনীর ঘটনার দায় আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।
চট্টগ্রাম বিএনপির এক নেতার ফোনালাপের কথোপকথন তুলে ধরে হানিফ জানান, রোহিঙ্গাদের নিয়ে রাজনৈতিক শো ডাউনের মাধ্যমে ইস্যু তৈরি করতে চেয়ে তারা সফল হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সেটা জানতে চায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: