রাজনীতি

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন নয় এটা ছিল রাজনৈতিক শো-ডাউন ছিল খালেদা জিয়ার

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

মানবতার জন্য ত্রাণ দিতে নয়, রাজনৈতিক শো-ডাউন করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার কুষ্টিয়া ষ্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, হত্যা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার তিন মাস পর খালেদা জিয়া দরদ দেখাতে কক্সবাজার গিয়েছিলেন। উনিতো আসলে মানবতার জন্য যাননি রাস্তায় রাস্তায় ফুলের শুভেচ্ছা আর রাজনৈতিক শো-ডাউন করেছেন।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা নিয়ে সরকার মিথ্যাচার করছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনিতো ঠিকই বলেছেন সরকার জানে কে হামলা করেছে।

কেননা ইতোমধ্যে সরকারের কাছে অডিও রেকর্ড এসে গেছে তাতে বিএনপির কোন নেতা বলেছিল বিএনপি নেত্রীর গাড়ির উপর যেন হামলা না নয়, হামলা করতে হবে সাংবাদিকদের গাড়ির উপর জানান তিনি।

হানিফ আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী খুব শিগগিরই সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে এ ব্যাপারে বিএনপি নিশ্চিত থাকতে পারে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র-সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ