আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে বেশামাল হয়ে গেছে সরকার। জনগণের সংগঠন বলেই বিএনপি এতো জনপ্রিয়।
এদিকে, সোমবার রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছেন খালেদা জিয়া।
দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করে সোমবার রাতে চট্টগ্রাম আসেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: