রাজনীতি

আবারো প্রমাণিত হলো জিয়া পাকিস্তানের লোক: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

বিএনপি চেয়ারপারসন রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য নয় রাজনৈতিক উদ্দেশ্যেই কক্সবাজার গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ অভিযোগ করেন তিনি।

১৪-দলের মুখপাত্র নাসিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের লোক ছিলেন, এটা আবারও প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ যখন ইউনেসকোর স্বীকৃতি পেল, তখন পাকিস্তান জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে একটা ভিডিও প্রচার করেছে। এই মিথ্যাচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে জিয়া পাকিস্তানিদের।

এসময়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করার এবং বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানান ১৪ দল নেতারা।

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এই ভাষণের মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই অর্জন উদ্যাপন করা হবে সমাবেশ দিয়ে। তবে কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে।

১৪ দলের পক্ষ থেকে জেলহত্যা দিবসের একটি স্মরণসভা পালন করা হবে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যেকোনোভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে। বিদ্যুতের দাম বাড়ানো যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ