রাজনীতি

আওয়ামী লীগকে সমঝোতায় আসতেই হবে : মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে সমঝোতায় আসতেই হবে— নইলে দেশে গণ বিস্ফোরণ ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম 'খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভার তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, যতোই প্রতিকুলতা থাকুক না কেনো, বিএনপি এবার নির্বাচনে যাবেই। বিএনপি চেয়ারপারসন গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাই হামলা করেছিলো।

তিনি আরো বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশ নেবে । বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে, দেশে কোনো নির্বাচন হবে না।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

তিনি আরো বলেন, সমাবেশে খালেদা জিয়া উপস্থিত হবেন কি-না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ