রাজনীতি

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে আলোচনাকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে শোকাবহ জেলহত্যা দিবস স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনয়াতনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে। নাশকতার পথে যাচ্ছেন বিএনপি নেত্রী। এবার এ পথে গেলে পরিণতি ভালো হবে না। আর মামলা আইনিভাবেই মোকাবেলা করতে হবে খালেদা জিয়াকে।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে, তবে কোন ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর সেক্ষেত্রে কোন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের সুযোগ নেই।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ