গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রা কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ ভোট দেয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার হারিয়েছে। সেটি রক্ষায় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হবে।
যতো বাধাই আসুক না কেন, বিএনপি তার যাত্রাপথ থেকে সরবে না— উল্লেখ করে মওদুদ অভিযোগ করেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ আর মামলা হয় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: