রাজনীতি

আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

আইনমন্ত্রী আনিসুল হক তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন—এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রথমে লিখিত বক্তব্যে রিজভী বলেন, এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন ও কাজ করেছেন, তার-আইনমন্ত্রীর কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনিই নিজেকে প্রধানবিচারপতি ভাবছেন।

তিনি বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে চলবে সেটাও যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয়, যেন তিনি প্রধান বিচারপতি।

গত ১৩ অক্টোবর ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আগামী ১০ নভেম্বর ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি-না সেটা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬টিতেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে ব্যাংকগুলোতে যে ঋণ জালিয়াতি ঘটছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তারা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ