রাজনীতি

খালেদার সঙ্গে সাক্ষাত করলেন শ্যানন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সেক্রেটারি থমাস শ্যানন।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির পক্ষে দলের চেয়ারপারসন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বৈঠকের বিষয়ে আর কিছু বলতে চাননি মির্জা ফখরুল।

দুই দিনের সফলে গতকাল রোববার ঢাকায় আসেন শ্যানন। সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব সংলাপে অংশ নেয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করবেন বিএনপি চেয়ারপারসন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ