রাজনীতি

বিএনপির ৭ নভেম্বরের সমাবেশ কর্মসূচি আবারো পেছালো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের তারিখ আবারো পিছিয়েছে বিএনপি।

প্রশাসনের অনুমতি না পেয়ে দুই বার তারিখ পরিবর্তন করে আগামী ১২ নভেম্বর রোববার সমাবেশ করতে চাইছে দলটি।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

সিপিএ সম্মেলনের অজুহাত দিয়ে সরকার ইচ্ছা করে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের চেয়ারপারসনকে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

৭ নভেম্বর উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা করতে পারেননি।

সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে সরকারের নানা সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিবর্তিত তারিখও ঘোষণা করেন তিনি।

জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের অনুমতি না দিয়ে সরকার তাদের বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কোনো সংঘাতে যেতে চায় না বলেও জানালেন দলটির মহাসচিব।

তিনি বলেন, সংলাপের মাধ্যমেই চলমান সংকট সমাধান সম্ভব।

আগামী ১২ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সরকার সমাবেশের অনুমতি না দিলে প্রমাণ হবে সরকার দেশে গণতন্ত্র চায় না- এমন মন্তব্যও করেন এই বিএনপি নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ