রাজনীতি

৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ

৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ
৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ

৭ মার্চের ভাষণকে বঙ্গবন্ধুর সারাজীবনের রাজনৈতিক সাধনা আর লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ বলেন, রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিশিষ্টজনরা।

এ ভাষণ, ইউনেস্কোর 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বিচ্ছিন্নতাবাদীর তকমা গায়ে না লাগিয়ে কৌশলী এ ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুস্পষ্ট দিক নির্দেশনা দেন জাতির জনক।

শিক্ষাবিদ হারুন অর রশীদ বলেন, বলেন, বিশ্ব সম্পদ হওয়ার মতো সকল উপাদানই আছে এ ভাষণে।

তাদের মতে, বাঙালি জাতির হাজার বছরের সমন্বিত দর্শন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।

একাত্তরের উত্তাল মার্চের ৭ তারিখে ওই সময়ের রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর ভাষণকে 'বিশ্ব ঐতিহ্য দলিল' হিসেবে স্বীকৃতি দেয়ায় সাত দিনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

মঙগলবার এরই ধারাবাহিকতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার করে দলের প্রচার ও প্রকাশনা উপ পরিষদ।

মূল প্রবন্ধে শিক্ষাবিদ হারুন অর রশিদ বলেন, মাত্র ১৮ মিনিটের অলিখিত ভাষণে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, উজ্জীবিত করেছিলেন স্বাধীনতার মন্ত্রে।

আলোচনায় রাজনীতিবিদ আমির হোসন আমু বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন।

তিনি বলেন, এদেশের সকল অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, নিজের মৃত্যুভয়কে উপেক্ষা করে ৭ র্মাচের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার সকল নির্দেশনা দিয়ে গেছেন।

মেজর রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশিষ্টজনরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ