বিএনপির সমাবেশের অনুমতির বিষয়টি পুলিশের ব্যাপার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখনও সময় আছে, পুলিশ কি বলে তার জন্য অপেক্ষা করুক বিএনপি বলেও জানান তিনি।
বুধবার জাতীয় জাদুঘরের আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে আগেভাগে সরকারকে শর্ত দিয়ে লাভ নেই। ৭ নভেম্বর জিয়ার মাজারে যাবার অনুমতি ছিল বিএনপি, কিন্তু তারপরও তারা যায়নি। ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে এ ভাষণ আজ বিশ্ব সম্পদে পরিণত হয়েছে।
পরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতির বিষয়টি পুলিশের ব্যাপার বলেও জানান তিনি।
এ সময় ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার ব্যাপারে পুলিশের বাধা ছিল না বলেও জানান ওবায়দুল কাদের।
৭ মার্চের ভাষণ, 'বিশ্ব ঐতিহ্য দলিল' স্বীকৃতি পাওয়ায়, আগামী ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।